করোনা প্রতিরোধে প্রচার-প্রচারণায় ইসরাফিল আলম এমপি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ আব্দুল মজিদ মল্লিক

নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষদের জনসমাগম না করতে, নিরাপদ দূরত্ব বজায় রাখা-সহ বিভিন্ন নিয়ম-কানুন মেনে চলতে রাস্তায় নেমে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ ও সতর্ক করছেন ইসরাফিল আলম এম,পি।সকল মাধ্যমে করোনা ভাইরাস সম্পর্কিত সতর্কতা ও করনীয় বিষয়গুলোর উপর ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হলেও কিছু কিছু মানুষরা কোন প্রয়োজন না থাকলেও ঘর থেকে জোর করে রাস্তায় বের হচ্ছেন, অযথা বিভিন্ন মোড়ে ও দোকানে জটলা সৃষ্টি করছেন। এই সকল নিষিদ্ধ কর্মকাণ্ড করোনা ভাইরাসের ঝুঁকিকে আরও দ্বিগুণ করছে।

প্রশাসনসহ নিরাপত্তা সদস্যরা এই সব নিয়ম-কানুনগুলো সঠিক ভাবে পালনে যথেষ্ট চেষ্টা করছেন। তবুও একশ্রেণীর মানুষ এই সব নিষিদ্ধ কর্মকাণ্ড করেই চলেছেন।এই সব কর্মকাণ্ড বন্ধ ও সতর্কতা করতে রাস্তায় নেমে কাজ করছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল আলম এম,পি।মঙ্গলবার (১৪ এপ্রিল) রাণীনগর উপজেলা বাসস্ট্যান্ডের জনসমাগম ভেঙ্গে দেন। অযথা বাহিরে বের হওয়া মানুষদের করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে ও এই ভাইরাস প্রতিরোধে অবশ্যই করনীয় বিষয়গুলো সম্পর্কে সচেতন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, কর্মচারী আল-মামুন, আজাহার আলী, যুবলীগ নেতা রহিম, আজিজ প্রমুখ। এছাড়াও সংসদ সদস্য সবাইকে ঘরে বসে ভিন্নধর্মী পহেলা বৈশাখ পালনের নির্দেশনা প্রদান করাসহ নির্বাচনী এলাকাসহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
এসময় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল আলম বলেন, এই মরণ-ঘাতক ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সাবধানতা ও সতর্কতা অবলম্বন করাই হলো এই রোগের প্রধান ওষুধ।

আমরা অনেকে জেনেও এই নিয়মগুলো সঠিক ভাবে না মেনে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছি। সরকারের পাশাপাশি আমরাও তো সাধ্যমতো কর্মহীনদের ঘরে ঘরে খাবার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই মহাবিপদে সাধারণ মানুষদের জন্য জেলার অন্যান্য সাংসদদের কোন কর্মকাণ্ড চোখে না পড়লেও আমি সাধারণ ছুটি ঘোষণার পর থেকে আমার নির্বাচনী এলাকায় এসে এই ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছি।
প্রতিদিনই সকাল ও বিকেলে বের হয়ে বিভিন্ন এলাকায় গিয়ে জনসমাগম বন্ধ করছি, সাধারণ মানুষদের সচেতন করছি ও সার্বিক খোঁজ-খবর নিচ্ছি। অথচ অন্যান্য সাংসদরা ঘরের বাহিরেই বের হচ্ছেন না। যতদিন আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন ততদিন আমি আমার নির্বাচনী এলাকার মানুষদের জন্য কাজ করে যেতে চাই। বিপদে-আপদে পাশে থেকে সেবা করে যেতে চাই।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন