নারায়ণগঞ্জে আরেক সাংবাদিক করোনায় আক্রান্ত

রেডিও টুডের জেলা প্রতিনিধি এবং নারাযণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সকাল বার্তার প্রকাশক ও সম্পাদক প্লাবন রাজু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) নিজেই এ তথ্য জানান তিনি। প্লাবন রাজু সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি এখন নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

এর আগে নারায়ণগঞ্জ জেলা নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক শীতলক্ষ্যার প্রকাশক ও সম্পাদক আরিফ আলম দিপু, তার স্ত্রী নবীগঞ্জ গার্লস স্কুলের প্রধান শিক্ষকসহ পরিবারের তিন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জানা যায়, গত কয়েকদিন ধরেই খুব অসুস্থ ছিলেন দিপু। এর মধ্যে অনেক চেষ্টা করেও তার নমুনা সংগ্রহ করানো যায়নি। পরে ১২ এপ্রিল তার নমুনা ঢাকা পাঠানো হয়। সেই নমুনা পরীক্ষার পর তার ও পরিবারের তিন সদস্যের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন