আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ আব্দুল মজিদ মল্লিক
নওগাঁয় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন ধর্মঘট করে স্ত্রীর মর্যাদা আদায় করলো সুমাইয়া (১৯) নামের এক কলেজ ছাত্রী। সারাদেশে যখন করোনা ভাইরাস আতংক নিয়ে সকল শ্রেণী -পেষার মানুষ ঘরবন্দী ঠিক সেই মুহর্তে সকল বাধাকে উপেক্ষা করে বিয়ের দাবীতে প্রেমিক মুন্নার (২০) বাড়িতে অনশন ধর্মঘটে বসেছিল কলেজ ছাত্রী। অতপর দেন দরবার শেষে গভীর রাতে ঐ প্রেমিকের সাথে বিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনাটি ঘটেছে জেলার রাণীনগর উপজেলার রাতোয়াল গ্রামে।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কালীগ্রাম ইউপির রাতোয়াল গ্রামের ফেরদৌসের ছেলে মুন্না (২০) এর সাথে একই ইউপির সিলমাদার গ্রামের শাহীনের কলেজ পড়ুয়া মেয়ে সুমাইয়া (১৯) এর সাথে পেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায় মুন্না এইচ এসসি পাশ করে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীতে কর্মরত থেকেও চালিয়ে যান তাদের প্রেমের সম্পর্ক। চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকারী বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা দিলে ঢাকা থেকে তার গ্রামের বাড়ি রাতোয়ালে আসে মুন্না।
খবর পেয়ে বিয়ে করার জন্য কলেজ ছাত্রী প্রেমিক মুন্নাকে প্রস্তাব দিলে মুন্না তাকে বিয়ে করবেনা বলে অসন্মতি প্রকাশ করে। যার কারনে সোমবার অনুমান বেলা ১টা ৩০ মিনিটের দিকে প্রেমিক মুন্নার বাড়িতে বিয়ের দাবিতে অনশন ধর্মঘটে বসে সুমাইয়া। এ খবর পেয়ে মুন্না বাড়ি থেকে পালিয়ে যায়। এক পর্যায়ে উভয় পক্ষের দেন দরবার শেষে অনুমান রাত ২ টার সময় প্রেমিক মুন্নার সাথে সুমাইয়ার বিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে মুন্নার বাবা ফেরদৌসের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।












