রাণীনগরে ১০ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ মোতাহারের

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ আব্দুল মজিদ মল্লিক

নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের উপর তালিমপুর গ্রামের মোতাহার হোসেন (৩৫) কে গত ১০ দিনেও খুজে পায়নি পরিবারের লোকজন । মোতাহার ওই গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ।এঘটনায় রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।জানাগেছে,মোতাহার হোসেন গত ৪ এপ্রিল বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার সিংগাহার গ্রামে তার বড় বোন হাওয়া বিবির বাড়ীতে বেড়াতে যাবার কথা বলে বাড়ী থেকে বের হয়ে যায়।

এর পর থেকে তাকে আর খুঁজে পাচ্ছে না পরিবারের লোকজন।ফলে মানসিকভাবে ভেঙ্গে পরেছে তার পরিবারে লোকজন। এঘটনায় গত ৬ এপ্রিল রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। মোতাহার হোসেনের ছোট ভাই মিঠু আহম্মেদ জানান, তারা চার ভাই,দুই বোন। ভাই বোনদের মধ্যে মোতাহার দ্বিতীয়। দীর্ঘ দিন ধরে ভাই মোতাহার মানসিক রোগে ভুগছিলেন। গত ৪ এপ্রিল সাদা হাফ শার্ট এবং কালো চেক লঙ্গি পরে বড় বোনের বাড়িতে যাবার কথা বলে বের হয়ে যায়।

এর পর আর ফিরে আসেননি। গত ১০ দিনেও বাবা-মা হারা মোতাহরের সন্ধান না পাওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পরেছেন তারা । এ ব্যাপারে সন্ধান পেলে ০১৭২৪ ৪৬৫৯১১ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন