নওগাঁ প্রতিনিধিঃ সুমন আলী
নওগাঁ সদর উপজেলার মারমা মল্লিকপুর গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ টাকা কেজির (সরকারী ওএমএস কার্যক্রমের) ১৭০ বস্তা চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।মঙ্গলবার রাত সাড়ে ১০ দিকে সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন অভিযান পরিচালনা।
নওগাঁ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহোরাওয়ার্দী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০ টার দিকে মল্লিকপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয় ওএমএস ডিলার আবু সাঈদের শ্বশুর বাড়িতে ১৭০ বস্তা সরকারী কার্যক্রমের চাল পাওয়া যায়। চালের পরিমান ৫ হাজার ১০০ কেজি। ক’দিন আগে সরকারী খাদ্যগুদাম থেকে চালগুলো সংগ্রহ করেছিলেন আবু সাঈদ। গরীব অসহায় মানুষের মাঝে বিক্রি না করে তিনি সেগুলো তার শ্যালক আব্দুর রবের ঘরে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করে রেখেছিলো।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযান টের পেয়ে সাঈদ ও রবের পরিবারের সকলেই পালিয়ে গেছে। তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হবে।












