ময়মনসিংহের নান্দাইলে ২৪ বস্তা চালসহ ব্যবসায়ী আটক

ময়মনসিংহের নান্দাইল থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরের ২৪ বস্তা (১২শ’ কেজি) চালসহ মজিবুর রহমান নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ১৩ এপ্রিল দিবাগত রাতে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম সুজন জানান, ওই ব্যবসায়ীর কাছ থেকে ৫০ কেজির ২৪টি বস্তা চাল উদ্ধার করা হয়েছে। তার

বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন