করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে বিনামূল্যে বিভিন্ন রকমের সবজি বিতরণ অব্যাহত রেখেছে যশোর জেলা ছাত্রলীগ।
রোববার সকাল শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় ফ্রি সবজি বাজার বসায় যশোর জেলা ছাত্রলীগ।
এদিন দরিদ্র পরিবারের মাঝে চার শতাধিক কেজি মিষ্টি কুমড়া, লাউ, পটল, আলু, শাঁক, ঢেড়সসহ বিভিন্ন সবজি বিতরণ করা হয়েছে।
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর আসনের নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীর সহযোগীতায় এ কার্যক্রম চালু করা হয়েছে।
এ প্রসঙ্গে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী জানান, করোনা সংকটে জেলা ছাত্রলীগের এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। কর্মহীন মানুষের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ফ্রি সবজি বাজার কার্যক্রমে উপস্থিত ছিলেন যশোর পৌর ছাত্রলীগের সদস্য আশিকুর রহমান হৃদয়, নূরুল ইসলাম নাহিয়ান, মাসুদ হাসান কৌশিক, শুভ গোস্বামী, অন্তর শিকদার, সাকিব হাসান, শান্ত ভট্টাচার্য্য, জয় রায় প্রমুখ।












