চিকিৎসক যাচ্ছেন রোগীর বাড়িতে

ঘরে থাকুন, নিরাপদে থাকুন’ এই স্লোগান নিয়ে স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার জন্য নরসিংদী জেলা পুলিশ সৃজনশীল উদ্যোগ নিয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে ২টি এ্যাম্বুলেন্স, ২ জন ডাক্তার, ২ জন এমআই শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চিকিৎসা সেবা প্রদান করছে।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রূপন কুমার সরকার জানায়, নরসিংদী পুলিশ সুপার, প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার),পিপিএম এর সার্বিক সহযোগিতায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ), নরসিংদী শাখার সমন্বয়ে নরসিংদী জেলায় ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা প্রদান টিম গঠন করা হয়েছে।

তিনি আরোও জানায়, নরসিংদী জেলায় লকডাউন চলছে, সীমান্ত প্রবেশ পথ বন্ধ সেহেতু অত্যাবশকীয় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। মানুষের স্বাস্থ্যগত অসুবিধা যাতে না হয় এজন্য টেলিফোনে বা গিয়ে জনগণের স্বাস্থ্য সেবা দেয়ার এই নতুন উদ্যোগ। এখানে আমাদের ২টি এ্যাম্বুলেন্স, এমআই, ফ্রি ঔষধ সামগ্রী নিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাথে যৌথভাবে প্রতিদিন এই টিমগুলো কাজ করবে।

৯৯৯ হট লাইন নাম্বারে যে কেউ ফোন করলে টেলিফোনে চিকিৎসা সেবা দিবে। এছাড়া প্রয়োজনে মানুষের দ্বারপ্রান্তে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করার জন্য ০১৭১৫১৬০২৬৬ এই নাম্বারে ফোন করলে সরাসরি ডা. গিয়ে চিকিৎসা সেবা দিবে।’রোগী ডাক্তারের কাছে আসতে হবে না,ডাক্তার রোগীর কাছে যাবে’ -এই বিষয়কে মূল প্রতিপাদ্য করে এই সৃজনশীল উদ্যােগ গ্রহণ করেছে নরসিংদী জেলা পুলিশ।

এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং পরিধি আরো বাড়ানো হবে জানান পুলিশ পরিদর্শক রূপন কুমার সরকার ।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন