নওগাঁয় ব্যবসায়ীর বাড়ি থেকে ১০ টাকা কেজি ৬ বস্তা চাল জব্দ

নওগাঁ প্রতিনিধি: সুমন আলী

নওগাঁর আত্রাইয়ে শাহিন নামে এক ব্যবসায়ী বাড়ি থেকে কালোবাজারে বিক্রির অভিযোগে খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির) ৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শাহাগোলা থেকে এ চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম।

জানা যায়, আত্রাইয়ে ১০ টাকা কেজির চাল বিক্রি শুরু করা হয়। শাহাগোলাতে এ চাল ক্রয়ের পর ক্রেতাদের কাছ থেকে স্থানীয় ব্যবসায়ী শাহিন ৬ বস্তা (প্রায় ১০ মণ) চাল ক্রয় করেন। পরে স্থানীয় লোজন বিষয়টি জানতে পারলে জনৈক ব্যক্তির প্রলোভনে তিনি আইনের হাত থেকে বাঁচতে ওই চালগুলো স্থানীয় একটি এতিমখানায় দান করেন। তারপরও তার শেষ রক্ষা হলো না।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম বলেন, গোপন সংবাদে মাধ্যমে জানতে পেরে শাহিনের বাড়িতে তল্লাশি করে সরকারের খাদ্য বান্ধব ১০ টাকা কেজি ৬ বস্তা চাল জব্দ করা হয়। তবে শাহিন পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে ব্যবসায়ী শাহিনের বিরুদ্ধে মামলা করাও হবে বলে জানান তিনি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন