পুলিশ শক্ত হলে কৌশলী হচ্ছে জনগণ

পুলিশ সদর দপ্তরের নির্দেশনার চতুর্থ দিনেও রাজধানীর প্রবেশ মুখগুলোতে ঢুকতে আগ্রহীদের সামলাতে বেগ পেতে হয় পুলিশ সদস্যদের। গাবতলী ও নারায়ণগঞ্জে কড়াকড়ি থাকলেও অনেকে চেষ্টা করেছেন চোখ ফাঁকি দিয়ে ঢাকা থেকে বের হতে।

উপযুক্ত কারণ ছাড়া ঢাকায় প্রবেশ ও ত্যাগ ঠেকাতে যতটা শক্ত অবস্থানে পুলিশ ঠিক তার বিপরীতে কৌশলী সাধারণ জনগণ। হেঁটেই পার করছেন সীমারেখা আর ঝুঁকিতে ফেলছেন দেশকে।

রাজধানীর গাবতলীতে চেকপোস্টের ফাঁক দিয়ে হেঁটে ঢাকা থেকে বের হতে দেখা যায় অনেককে। অনেকে আবার আমিনবাজার ব্রিজে নেমে ঢাকায় ঢুকছেন একইভাবে।

এদিকে নারায়ণগঞ্জ হয়ে ঢাকার প্রবেশমুখগুলোতে সকাল থেকে ঢিলেঢালা ভাব থাকলেও বেলা বাড়লে বাড়ে পুলিশের উপস্থিতি। নিজ থেকে সচেতন না হলে আইন দিয়ে শতভাগ ঠেকানো কঠিন বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ হাইওয়ে সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জিসানুল হক বলেন, যারা একদমই প্রয়োজনের তাগিদেই বের হচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা কিছুটা সদয় হচ্ছি।

জরুরি সেবা ছাড়া যারা ব্যারিকেড পার হবার চেষ্টা করছেন তাদের অনেকের বাখ্যা গ্রহণযোগ্য না হওয়ায় মামলা ও জরিমানা করে পুলিশ।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন