গ্রামে প্রবেশ করুন হাত ধুয়ে

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে হাকিমপুর (হিলি) উপজেলার স্বেচ্ছায় দুটি গ্রামকে কোয়ারেন্টাইন করেছে গ্রামের যুবসমাজ।

দুটি গ্রামের প্রবেশ পথে লাগানো হয়েছে বাঁশকল। তারা আরো জনান, জরুরি প্রয়োজনে কেউ গ্রামে প্রবেশ করলে তাকে জীবাণুমুক্ত হয়ে প্রবেশ করতে হবে এবং কেউ বাহিরে থেকে ফিরে আসলে তাদেরকেও জীবাণুমুক্ত হয়ে গ্রামে প্রবেশ করতে হবে। সেই সাথে আমরা বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ দিচ্ছি কেউ যেন বাড়ির বাহির না হয়।

গ্রামের যুবকরা জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশের ন্যায় হাকিমপুর উপজেলায় যানবাহন ও লোকজনের চলাচল সীমিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু সেই বাধা অতিক্রম করে কিছু লোক অপ্রয়োজনে গ্রামে অবাধে বহিরাগতরা চলাফেরা করছেন। ফলে করোন ভাইরাস সংক্রমনে ঝুঁকির কথা চিন্তা করে যুবসমাজরা বৈঠক করে গ্রামকে লকডাউন ঘোষণা করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, করোনা মোকাবিলায় সরকার চাচ্ছে ঘর থেকে কেউ যেন বের না হয়। ইতিমধ্যে আমাদের সেনা, পুলিশ এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাসি করা হচ্ছে। অপরদিকে দুটি গ্রামের যুব সমাজের যুবকরা স্বেচ্ছায় কোয়ারেন্টাইন পালন করছে এতে করে আমাদের গ্রাম এলাকার মানুষগুলো সুরক্ষার মধ্যে থাকবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন