সিরাজগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সরকারি চাল পাচার করা হচ্ছে এমন খবরে বুধবার ভোরে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬৫ বস্তা চাল জব্দ করা হয়।
এ ঘটনায় ব্রহ্মগাছা ইউনিয়নের ডিলার নূর ইসলামের ছেলে মোজাফ্ফর ও তার দুই সহযোগীকে আটক করা হয়।












