সব মার্কেট ও শপিং মল বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। আগামী ৯ এপ্রিল পর্যন্ত দোকান বন্ধের সিদ্ধান্ত থাকলেও সমিতির সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে ১৪ এপ্রিল করা হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের সব বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ এপ্রিল পর্যন্ত তা বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে সরকার নতুন কোনও নির্দেশনা না দিলে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।












