বালুবাহী ট্রাক-লরি চলাচলে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল পরিবহন ছাড়া সব পরিবহন চলাচলে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। অথচ সেই নিষেধাজ্ঞা অমান্য করেই চলাচল করে শত শত ট্রাক-লরি। অবৈধ বালু ব্যবসায়ীরা নেত্রকোনার দুর্গাপুর থেকে সারি সারি গাড়ি ভরে বালু নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

তবে ময়মনসিংহ বিভাগে করোনা রোগী শনাক্ত এবং খালিয়াজুরি ও পূর্বধলায় করোনা লক্ষণ নিয়ে দুটি মৃত্যুর ঘটনায় অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল) সকালে দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম অবশেষে বালুবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন। দুপুর একটার পরে সড়কে কোনো গাড়ি দেখলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা কার্যক্রমে গিয়ে তিনি এ নির্দেশ দেন।

এদিকে, পূর্বধলার একটি গ্রামের প্রায় ৫০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন