সোনারগাঁয়ের নুনেরটেকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

করোনাভাইরাস প্রতিরোধে চারিদিকে মেঘনা নদী পরিবেষ্টিত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অবহেলিত জনপদ নুনেরটেক মায়াদ্বীপে গত শনিবার ও রোববার দিনভর সুবিধাবঞ্চিত ও কর্মহীন হয়ে পড়া স্বল্প আয়ের প্রায় ৪০০ পরিবারের মধ্যে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

সুবর্ণগ্রাম ফাউন্ডেশন ও সোনারগাঁ ফাউন্ডেশন ইউএসএর উদ্যোগে নুনেরটেকের রঘুনারচর, সবুজবাগ, টেকপাড়া, চুয়াডাঙ্গা ও ছায়েদাবাদ গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস ও সংগঠন দুটির স্বেচ্ছাসেবীরা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক ও ইসলামিক স্কলার মঈন চিশতী (খাজা মোহাম্মদ মঈন চিশতী), সাবেক ইউপি সদস্য জিলানী মিয়া, ফরাজি মোহাম্মদ হানজালা চিশতী, নুনেরটেক হাইস্কুলের শিক্ষক খায়রুল আলম খোকন এবং আতিকুর রহমান মিঠু, স্বেচ্ছাসেবী মনিরুজ্জামান সবুজ, ইঞ্জিনিয়ার হাসান, শহিদুল ইসলাম, শাহিন, শাকিল, মোরছালিন প্রমুখ।

সোনারগাঁ ফাউন্ডেশনের একেএম নুরুল হক বলেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যতটা সম্ভব করোনা প্রতিরোধে মানুষের এই বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও দাঁড়াব। যাদের সামর্থ্য আছে, সবারই এই দু:সময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত।

কবি শাহেদ কায়েস বলেন, সারা দুনিয়াজুড়ে করোনার সঙ্গে যুদ্ধে আছেন লাখ লাখ মানুষ, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী।

তাঁদের সঙ্গে আমরাও আমাদের সীমিত সামর্থ্য নিয়ে মানুষের সেবায় নেমেছি। আমরা মনে করি করোনাভাইরাস প্রতিরোধে সরকারের পাশাপাশি প্রতিটি থানা, উপজেলা এবং জেলায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসা উচিত।

সুবর্ণগ্রাম ফাউন্ডেশন ও সোনারগাঁ ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগ এ পর্যন্ত প্রায় ১৫’শ পরিবারের মধ্যে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। তাছাড়া প্রতিনিয়ত জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

নুনেরটেকে সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস ও সেচ্ছাসেবকরা।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন