কিশোরগঞ্জে ছাদ থে‌কে প‌ড়ে প্রাণ গে‌লো স্কুল ছা‌ত্রের

কিশোরগঞ্জে ঘুড়ি উড়াতে গিয়ে পাঁচতলা বাড়ির ছাদ থেকে নিচে পড়ে আরাফাত ইসলাম মাহিন (১৩) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকাল সোয়া পাঁচটার দিকে শহরের নগুয়া প্রথম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহিন সাবেক মেরিন ইঞ্জিনিয়ার জহিরুল ইসলামের ছেলে। সে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, মাহিনদের পরিবার নগুয়া প্রথম মোড় এলাকায় একটি পাঁচতলা ভবনের তিনতলায় ভাড়া থাকে। রোববার (৫ এপ্রিল) বিকেলে পাঁচতলার ছাদে উঠে ঘুড়ি উড়াতে গিয়ে অসাবধানতাবশত মাহিন নিচে পড়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হ‌লে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মাহিনের বাবা টাঙ্গাইলে এক‌টি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। তা‌দের বা‌ড়ি নর‌সিংদী জেলার বেলা‌বো উপ‌জেলায়।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন