বিপাকে লাখো পোশাকশ্রমিক, মালিকদের টালবাহানায়

পোশাক কারখানা খোলা বন্ধ নিয়ে পোশাক শিল্প মালিকদের টালবাহানায় বিপাকে পড়েছেন লাখ লাখ পোশাক শিল্প শ্রমিক। বেতন ও চাকরির অনিশ্চয়তা নিয়ে বাড়ি থেকে ফিরে পড়েছেন খাবারের অভাবে।

বাড়ি থেকে ফিরে হাড়িতে ভাতের চালের শেষ সম্বল, আর আলু ভর্তা। গাদাগাদি করে এক ঘরে যখন ছয় সাতজন, সামাজিক দুরত্বের বার্তা সেখানে প্রহসন।

বেতন পাবার আশ্বাসে সকালে কারখানায় গিয়েও গেইট থেকে ফিরে এসেছেন পোশাক শ্রমিকরা। তার সাথে বাড়ি ভাড়া দেয়ার চাপ।

পোশাক শিল্প কারখানা বন্ধ নিয়ে, শনিবার পোশাক মালিকদের দিনভর নাটকের চরম মাসুল দিতে বসেছেন তারা। বলছেন, যারা স্বল্পআয়ের, অপরিচ্ছন্ন পরিবেশে ঘিঞ্জি করে থাকতে বাধ্য হয়, তাদের জন্য শুধু শিল্পকারাখানা নিরাপদ রাখার কথা বলে কারখানা খোলা ও বন্ধ রাখার এমন দোলাচালের সিদ্ধান্ত দায়িত্বহীনতার পরিচয়।

এমন পরিস্থিতিতে অর্থনীতিবীদরা বলছেন, করোনা পরিস্থিতির জরুরি সময়ে এই খাতে কর্তৃপক্ষের দুরদর্শীতার অভাব রয়েছে প্রতিটি ক্ষেত্রেই।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকয়ার গোলাম মোয়াজ্জেম বলেন, সরকারের যে ৫ হাজার কোটি টাকার প্যাকেজ সেটির আলোকে যাতে ব্যাংকগুলো উদ্যোক্তাদের ঋণ দিতে পারে এবং শ্রমিকরা যেন তাদের মিলগেট থেকে তাদের বেতন নিয়ে নিতে পারেন।

বিশাল এই শ্রমজীবী মানুষের জন্য যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে রাষ্ট্র ও শিল্পের প্রতিটি পক্ষকে আরো দায়িত্বশীল হওয়া উচিৎ বলে মনে করেন অর্থনীতিবীদরা।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন