গৃহবন্দীদের ত্রাণ দিলেন মেয়র

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সরকারের নির্দেশনা মানতে কাজ হারিয়ে বেকার বেনাপোল বন্দর এলাকার ৪ হাজার গৃহবন্দী মানুষকে ব্যক্তিগত ভাবে ত্রাণ সহয়তা দিয়েছেন পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ১০টার দিকে বেনাপোল বন্দর এলাকার ১১টি গ্রামে অসহায় মানুষের মাঝে এ ত্রাণ সহয়তা করা হয়। মুজিব শতবর্ষের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেয়রের পক্ষে পৌর ছাত্রলীগের কর্মীরা এ ত্রাণ বিতরণে অংশ নেয়।

মেয়র আশরাফুল আলম লিটন বলেন, এক সপ্তাহের খাবার তারা অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন। দেশের চলমান দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তার এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। সমাজের বিত্তশালীদেরকেও অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন