কক্সবাজারের পেকুয়ায় এ পর্যন্ত সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৬ জন। হুম আইসোলেশনে রয়েছেন ২০ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছে ২ জন। এর মধ্যে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাঃ বাবু চক্রবর্তীসহ ৫ জন হাসপাতাল স্টাফ করোনাক্রান্ত হয়েছেন। পেকুয়া উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পেকুয়া সদর, বারবাকিয়া সবজীবন পাড়া ও রাজাখালী ইউনিয়নে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ছাবের আহমদ জানান, এ পর্যন্ত পেকুয়ায় মোট-১১২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তন্মধ্যে ৮৮ জনের রেজাল্ট পজিটিভ আসে।উল্লেখ্য, পেকুয়া উপজেলায় আজ পর্যন্ত করোনাক্রান্ত কোন রোগীর মৃত্যুর খবর এখনোও পাওয়া যায়নি।
বার্তা প্রেরক
মোঃজহিরুল ইসলাম
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি












