মেহেরপুরের মুজিবনগর উপজেলায় করোনা উপসর্গে এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার(১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। সে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী ও মুজিবনগর জে আর পরিবহনের কাউন্টার মানেজার ফজলুল হকের মেয়ে বিপাশা।
স্থানীয় সুত্রে জানা যায়, গত কয়েকদিন আগে জ্বর সর্দি নিয়ে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। চিকিৎসারত অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে মৃত ছাত্রীর নমুনা সংগ্রহ করা হবে।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












