কভিড-১৯ ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সম্মুখ সারির যেসব যোদ্ধা ক্রমাগত লড়াই করে যাচ্ছেন, তাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে দেশের সবচেয়ে বড় জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাটা। সারা দেশে ছড়িয়ে থাকা বাটার সব রিটেইল স্টোরে করোনা দুর্যোগের সম্মুখ সারির এ যোদ্ধারা এই বিশেষ ছাড়ের সুবিধা পাবেন। কঠিন দুর্যোগের এ সময়ে তাদের জন্য সামান্য সুযোগটি করে দিতে পেরে প্রতিষ্ঠানটি অত্যন্ত গর্বিত।
করোনাযুদ্ধের সম্মুখ সারির চিকিৎসক, নার্স, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, হাসপাতাল বা ডায়াগনস্টিক চেম্বার কর্মী, প্রতিরক্ষা ব্যক্তিত্ব (পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, নেভি, কোস্টগার্ড, এয়ার ফোর্স, আনসার ও সিকিউরিটি গার্ড), গণমাধ্যমব্যক্তিত্ব ও সাংবাদিকরা দেশের যেকোনো বাটা স্টোর থেকে নির্ধারিত সময়সীমার মধ্যে এই বিশেষ ডিসকাউন্ট সুবিধাটি গ্রহণ করতে পারবেন।
বাটা বাংলাদেশের হেড অব মার্কেটিং ইফতেখার মল্লিক জানান, এই মহাদুর্যোগ আমাদের সবার জীবনকে আক্রান্ত করে ফেলার পর সম্মুখ সারির যোদ্ধারাই সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। তাই তাদের বিশেষ সম্মান জানানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।
বিজ্ঞপ্তি












