করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রাম

রবিবার থেকে ‘করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রাম’ এ রোগী ভর্তি নেওয়া হবে। মৃদু ও মাঝারী উপসর্গের রোগীর জন্য সেবা দিতে প্রস্তুত এ আইসোলেশন সেন্টারটি। আইসোলেশন সেন্টারটি স্থাপিত হয়েছে নগরীর হালিশহর ওয়াপদা গেইট প্রিন্স অব চিটাগং কমিউনিটি হলে।

প্রসঙ্গত, তরুন উদ্যোক্তাদের উদ্যোগে নগীরর হালিশহরে ব্যক্তিমালিকানাধীন প্রিন্স অব চিটাগাং কমিউনিটি সেন্টারকে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে গড়ে তোলা হয়েছে। এতে ১০০ টি শয্যা আছে ও ১২ জন চিকিৎসক নিয়মিত সেবা দিয়ে যাবেন।

বার্তা প্রেরক
হৃদয় দেব নাথ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন