কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ১০ জুন ২০২০ মোট ৩৬১ টি স্যাম্পলের (কুষ্টিয়া ২০১, চুয়াডাঙ্গা ৯২, মেহেরপুর ৩৫, ঝিনাইদহ ৩৩) মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১১ জন, কুমারখালী উপজেলায় ৩ জন, ভেড়ামারা উপজেলায় ৯ জন ও দৌলতপুর উপজেলায় ৩ জন মোট ২৬ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে এবং চুয়াডাঙ্গা জেলায় ৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া কুষ্টিয়া জেলায় ২ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়ার সদর উপজেলায় আক্রান্ত ১১ জনের ঠিকানা ২ জন কালিসংকরপুর, ৩ জন বাড়াদি, উকিলপাড়া, এ.কে. মুখার্জী রোড, নরেশ লেন, কুমারগাড়া, বড়বাজার এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা লাহিনীপাড়া ও ২ জন শিলাইদহ। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৯ জনের ঠিকানা দক্ষিণ রেলগেট, উপজেলা অফিস, ২ জন নওদাপাড়া, ২ জন বারোমাইল, চাঁদগ্রাম, ১৬ দাগ ও হিরিমদিয়া। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা ফিলিপনগর, হোগলবাড়িয়া ও সোনালী ব্যাংক।
কুষ্টিয়া সিভিল সার্জন সকলের প্রতি অনুরোধ করেন,বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি












