এনআরবিসি ব্যাংকের ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ৭ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। সভায় ২০১৯ সালের জন্য ৯ শতাংশ নগদ এবং ২ শতাংশ স্টকসহ মোট ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ভার্চুয়াল এই সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এএম সাইদুর রহমান অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডার। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন