ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিকল্প ব্যাংকিং সেবাকে মানুষের দোরগোড়ায় আরো বেশি পৌঁছে দিতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উল আলম। ব্যাংকের ধারাবাহিক অংশ হিসেবে গত সোমবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত বগুড়া জোনের বিশেষ ব্যবসায় উন্নয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান।
সম্মেলনে আরো বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবু রেজা মো. ইয়াহিয়া, এএএম হাবিবুর রহমান, মো. সিদ্দিকুর রহমান ও মো. মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির, মো. মাহবুব আলম, মুহাম্মদ সাঈদ উল্যাহ ও জিএম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বগুড়া জোনপ্রধান মো. আব্দুস সোবহান। জোনের শাখাপ্রধানরা সম্মেলনে অংশগ্রহণ করেন। জোনের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সম্মেলনে নির্দেশনা দেয়া হয়।












