কক্সবাজারের পেকুয়ায় এ এপর্যন্ত সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩জন।এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৪ জন।হুম আইসোলেশনে রয়েছেন ১৯জন। পেকুয়া উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পেকুয়া সদর,বারবাকিয়া ও রাজাখালী ইউনিয়নে।সবচেয়ে কম আক্রান্ত হয়েছে উজানটিয়া ইউনিয়নে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়,এ এপর্যন্ত মোট -৯৬২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তন্মধ্যে ৭৯০জনের রেজাল্ট পজিটিভ আসে।বাকি ১৭২ জনের রেজাল্ট অপেক্ষমান। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের(আরএমও) আবাসিক মেডিকেল অফিসার-ডাঃ মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য,পেকুয়া উপজেলায় আজ পর্যন্ত করোনায় কেউ মারা যায়নি।
বার্তা প্রেরক
মোঃজহিরুল ইসলাম
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি












