উপজেলার নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা,বিসিএস (৩০) তম ব্যাচের প্রশাসন ক্যাডার বেগম আছিয়া খাতুনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। গতকাল (০৯ জুন) রাতে আইটিআইডির নমুনা পরীক্ষা রিপোর্টে এ তথ্য নিশ্চিত হয়।

বিগত ০৭ দিন থেকে আইসোলেশনে থাকা ইউএনও বেগম আছিয়া খাতুন বলেন, কিছু দিন থেকে শরীরে কাঁপুনি থাকায় গত ০৬ জুন পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন এবং গত কাল রাতে বিআইটিআইডির রিপোর্টে তা পজিটিভ আসে। তবে এখন মোটামুটি সুস্থ আছেন। উল্লেখ্য যে, ২০১৭ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তিনি বোয়ালখালী ইউএনও পদে যোগ দিয়েছিলেন এবং করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম থেকে ভাইরাস টি প্রতিরোধে ও গণ সচেতনতায় সোচ্চার ছিলেন।

বার্তা প্রেরক
মুহাম্মদ তাজউদ্দীন খান
চট্টগ্রাম প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন