রাজশাহীর দুটি ল্যাবে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীতে ৭জন, মোহনপুরে দুই জন, বাঘায় একজন, পবায় একজন ও নওগাঁ জেলায় একজন।
সোমবার রাজশাহীর দুটি ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মোট ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে ১১ জনেরই রাজশাহীর। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৮ জন।
রাজশাহীর আক্রান্তরা হলেন, নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের ফারজানা (২০) ও জান্নাতুল ফেরদৌস (৩৬), ২৪ নম্বর ওয়ার্ডের মোঃ শামীম হোসেন (১৮), ১৮ নম্বর ওয়ার্ডের মুস্তাফিজুর রহমান (৫৩), বাঘা উপজেলার খালেক (৫৫), মোহনপুরের খায়রুল ইসলাম (২৮), ও লুৎফর (৫২)।
বার্তা প্রেরক
মোঃ ইলিয়াস হোসেন
রাজশাহী প্রতিনিধি












