মাদারীপুরে করোনায় আক্রান্ত ২১৪

গত ২৪ ঘন্টায় মাদারীপুরে নতুন করে আরও ২১ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ১১ জন, কালকিনি ৩ জন, রাজৈর ১ জন এবং শিবচর ৬ জন। এছাড়া ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সোমবার (৮ জুন) এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো মোট ২১৪ জনে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানা যায়, মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২১ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ১১ জন, কালকিনি ৩ জন, রাজৈর ১ জন এবং শিবচর ৬ জন। এছাড়া ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা ২১৪ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় গত ২৪ ঘন্টায় ২২৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। সোমবার এ পর্যন্ত মোট ৩২৩৯ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং ২৮৭০ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯০ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ১০০ জন। মৃত্যুবরণ করেছেন তিনজন। নতুন শনাক্তদের আইসোলেশেন নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা মোট ২১৪ জন। এর মধ্যে সদর উপজেলায় ৫৯ জন, শিবচর উপজেলায় ৪৪ জন, রাজৈর উপজেলায় ৬৬ জন এবং কালকিনি উপজেলায় ৪৫ জন।

বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী 
মাদারীপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন