চিটাগাং চেম্বার, জেটরো ও জাপান বাংলাদেশ চেম্বারের মতবিনিময়

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেইটিআরও), ঢাকা এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাণিজ্যিক সম্পর্কের রোডম্যাপ প্রণয়নে ‘জাপান-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর পূর্তিঃ আগামী এক দশকের পরিকল্পনা’ শীর্ষক যৌথ প্রকল্প চালুর সম্ভাব্যতা আলোচনার লক্ষ্যে গত ৪ জুন ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত এ সভায় চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে পরিচালক শাহরিয়ার জাহান ও সৈয়দ মোহাম্মদ তানভীর, জেটরোর ঢাকাস্থ কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ ও জেবিসিসিআই প্রেসিডেন্ট ইউজি অ্যান্ডো , জেবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট শরিফুল আলম ও সেক্রেটারি তারেক ভূইয়া (জুন), চিটাগাং চেম্বার সেক্রেটারি ইনচার্জ প্রেকৌশলী মোহাম্মদ ফারুক এবং বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্সের (বিসিই) প্রধান নির্বাহী ওয়াসফি তামিম অংশ নেন।

জেবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট শরিফুল আলম বলেন-পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও এফডিআই আকর্ষণের জন্য সরাসরি কানেক্টিভিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ঢাকা-টোকিও বাংলাদেশ বিমানের একটি সরাসরি ফ্লাইট রয়েছে কিন্তু সে দেশের চাহিদা পূরণের সক্ষমতা অর্জন করতে এ সেবার মান বৃদ্ধি করা সময়ের দাবি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন