নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) এই সময়ে ফ্রন্টলাইন কর্মীদের সহায়তা প্রদানের অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছয় হাজার পিস এন-৯৫ মাস্ক উপহার দিয়েছে ব্র্যাক ব্যাংক। এসব মাস্ক এমবিএম গ্রুপের সহায়তায় চীন থেকে সরাসরি আমদানি করা হয়েছে। ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার মো. শাব্বির হোসেন সম্প্রতি এসব মাস্ক ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করেন। এ সময় ঢামেকের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আবদুল হামিদ এবং এমবিএম গ্রুপের পরিচালক কামরান সাদিক উপস্থিত ছিলেন।
শাব্বির হোসেন বলেন, আমাদের স্বাস্থ্যসেবা প্রদানকারীরা বিশেষত এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জনগণের জন্য অসামান্য কাজ করছেন। একটি ভ্যালু-বেইজড ব্যাংক হিসেবে আমরা আশা করছি যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের নিরবচ্ছিন্ন সহায়তা দেবে।
উল্লেখ্য, কভিড-১৯ মহামারী মোকাবেলায় ব্র্যাক ব্যাংক মার্চ মাস থেকেই তার গ্রাহক ও অংশীদারদের বিভিন্নভাবে দৃঢ় সমর্থন দিয়ে আসছে।
বিজ্ঞপ্তি












