মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) তাদের সামাজিক কার্যক্রমের আওতায় সম্প্রতি কুয়েত মৈত্রী সরকারি হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য দুটি ডিজইনফেক্ট্যান্ট চেম্বার প্রদান করেছে। করোনাভাইরাস সংক্রমণের এই কঠিন সময়ে নিরাপদে থেকে যেন চিকিৎসাসেবা দিতে পারেন, সেজন্য এ চেম্বার দুটি দেয়া হয়েছে।












