সরকার সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতেও গরীবদের মাঝে ২৫০০ টাকা করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনুদান দেন। কিন্তু কারা এই সুবিধা পেয়েছে তা অনেকেই জানেন না।
সোমবার (১জুন) কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা বাঁধের মোড়ে ২৫০০ টাকা উপকার ভোগীদের তালিকা প্রকাশের দাবিতে মানববন্ধন করেন উপজেলা বাসী।
রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গনকমিটি চিলমারী উপজেলা শাখার তত্ত্বাবধায়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা বাসী বলেন, ঈদ গেলো আমরা এখনো সরকারের দেওয়া ২৫০০ টাকা পেলাম না। তালিকায় যাদের নাম দেওয়া হয়েছে তা আমাদের মাঝে প্রকাশ করা হোক।
নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, কুড়িগ্রাম জেলায় দরিদ্রদের সংখ্যা ৭১ শতাংশ। যেখানে নারায়ণগঞ্জ জেলায় ২ শতাংশ। এ সংখ্যা চিলমারীতে আরো বেশি,এখানে ৭৭ শতাংশ মানুষ দরিদ্র।
সরকারের দেওয়া ২৫০০ টাকা করে মানববন্ধনকারীরা কেউ পাননি বলে তারা জানান। কারা এই সুবিধা পেয়েছেন তাদের তালিকা জানাতে বলেন মানববন্ধন কারীরা।
বার্তা প্রেরক :
মোঃ সাহেব আলী
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি












