কুষ্টিয়া নতুন ৩ জন কোভিড-১৯ সনাক্ত

Coronavirus Covid19 Korona Virus Novel 3D image
১৯/০৫/২০২০ কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৭০ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৩ টি পজেটিভ ও ৬৭ টি নেগেটিভ ।
নতুন সনাক্ত দুই জন রোগীর একজন দৌলতপুরের মরিচার কোলদিয়ার গ্রামের বাসিন্দা ( ১৫ বছর) এবং অপরজন কুমারখালীর চাপড়ার ছেউড়িয়ার বাসিন্দা  (৬৬বছর) । আক্রান্ত দুইজনই পুরুষ। এছাড়া দৌলতপুরের পূর্বেসনাক্ত একজন রোগীর পুনরায় পরীক্ষার (Retest) রিপোর্ট পজেটিভ এসেছে।
এই নিয়ে কুষ্টিয়ায় অদ্যাবধি ৩০ জন কোভিড রোগী সনাক্ত হল।বহিরাগত বাদে জেলায় আদ্যাবধি কোভিড সনাক্ত ৩০। উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত। দৌলতপুর ১২, ভেড়ামারা ২, মিরপুর ৬, সদর৩,কুমারখালী ৬, খোকসা ১।  পুরুষ রোগী ২১, নারী ৯ । সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ১৮ জন  উপজেলা ভিত্তিক সুস্থ  ১৬ জন (দৌলতপুর ৪, ভেড়ামারা ২, মিরপুর ৪, সদর১, কুমারখালী ৫)  বহিরাগত সুস্থ ২ জন।বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৩ জন ঢাকায় চিকিৎসাধীন ১ জন।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন