দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে পঞ্চগড় জেলা শহরসহ সীমান্তবর্তী দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সৌজন্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)।
শুক্রবার (১৫ মে) অত্র ব্যাটালিয়নের অধিনস্থ পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলাধীন ভজনপুর, পেদিয়াগছ এবং মাঝিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার ২৩৫টি গরীব, এতিম, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে লেঃ কর্ণেল খন্দকার আনিসুর রহমান, পিএসসি, জি+, অধিনায়ক, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) কর্তৃক তেঁতুলিয়া উপজেলাধীন ভজনপুর, পেদিয়াগছ এবং মাঝিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার স্থানীয় ২৩৫টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ হিসেবে প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ৪ কেজি আটা, ২ কেজি ডাল ও ৫০০ গ্রাম লবন প্রদান করেন।
ত্রান বিতরণ কার্যক্রম শেষে লেঃ কর্ণেল খন্দকার আনিসুর রহমান, পিএসসি, জি+, অধিনায়ক, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) বলেন, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) কর্তৃক সীমান্ত রক্ষা ও বিজিবি’র অন্যান্য সকল দায়িত্ব পালনের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি তথা পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) সর্বদা কার্যকরী ভূমিকা রাখার চেষ্ঠা করছে।
দেশব্যাপী বর্তমান করোনা পরিস্থিতি ছাড়াও যে কোন দূর্যোগপূর্ণ পরিস্থিতি ও মহামারীতে বিজিবি সর্বদা প্রথম সারিতে অবস্থান করে সীমান্তবর্তী তথা দেশের সকল স্তর বিশেষকরে সীমান্তবর্তী জেলাসমূহের দুস্থ, অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে মর্মে অধিনায়ক দৃঢ় আশাবাদ ব্যক্ত করে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
উলেখ্য, উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রম গত (১১মে) হতে শুরু হয় এবং আগামী (১৯ মে) পর্যন্ত চলমান থাকবে।
নিজস্ব প্রতিবেদন












