ভূরুঙ্গামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাছ ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে এক যুবকে মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম আনোয়ার হোসেন (২৩)। সে উপজেলার  সোনাহাট ইউনিয়নের বানুরকুঠি কাচারি পাড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে।

জানা গেছে,(১৩ মে) বুধবার দুপুরে  আনোয়ার বন্ধুদের সাথে সোনাহাট ছড়ায় (মরা নদীতে) মাছ ধরতে যায়। এসময় নদী পাড় হতে গিয়ে সে ডুবে যায়। বিকেলে নদী থেকে আনোয়ারের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, আনোয়ারের পড়নে থাকা জিন্সের প্যান্ট ভিজে ভারী হয়ে যাওয়ায় সাঁতার কাঁটার সামর্থ্য হারিয়ে ডুবে যায়।
বার্তা প্রেরক :
আমিনুর রহমান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন