ঠাকুরগাঁওয়ে ২৫ লিটার বাংলা মদ ধ্বংস করা হয়

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে ব্যাবসার উদ্দেশ্যে বাংলা মদ তৈরি করা হলে গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মে বুধবার চন্ডিপুর গ্রামের আদিবাসীদের উরাও বস্তিতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ অভিযান চালায় মদ তৈরিকারী সঞ্জয় মিনজের বাসায়।

সেখানে তার চাহিদার অতিরিক্ত ২৫ লিটার বাংলা মদ পাওয়া যায়। এই অতিরিক্ত মদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে অপরাধী কোনো সদুত্তর দিতে না পারায় সেই মদ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ধ্বংস করা হয়।
বিক্রি করার উদ্দেশ্যে মদ তৈরির জন্য তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সবাইকে সতর্ক করে দেন যে, মদ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  বার্তা প্রেরক :

 মোঃ জাহাঙ্গীর আলম
 ঠাকুরগাঁও প্রতিনিধি :

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন