ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মূখে পড়েছে রাজিবপুরের নদী তীরবর্তী গ্রাম গুলি প্রশাসনের নাকের ডগায় এমন রমরমা ব্যবসা চললেও এ ব্যাপারে প্রশাসন কোন ভূমিকাই পালন করছে না বলে এলাকাবাসীর অভিযোগ।
সরে জমিনে দেখা গেছে, কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার ব্রহ্মপুত্র, সোনাভরি, জিঞ্জিরাম নদীতে সারি সারি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে অসাধু বালু উত্তোলনকারী নুরুল আমিন, এমদাদুল হক, সোলায়মান, মেনাল শেখসহ অনেকেই।
এতে উপজেলার নদী তীরবর্তী টাঙ্গালিয়া পাড়া, রাজিবপুর মুন্সি পাড়া, পাখিউড়াসহ বেশ কয়েকটি গ্রাম হুমকির মুখে পড়েছে এমনকি একরের পর একর জমি গভীর গর্তের সৃষ্টি হচ্ছে। এব্যাপারে ড্রেজার মালিকদের মাটি কাটার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে তারা জানান যে, প্রশাসন সহ প্রভাবশালী মহলকে ম্যানেজ করেই বালু উত্তোলন করছি।
অবৈধ ড্রেজার মেশিন বন্ধের দাবিতে এলাকাবাসি উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগিরা। ইতোপূর্বে এলাকাবাসী দফায় দফায় অভিযোগ করলেও প্রশাসনের কোন হস্তক্ষেপ পায়নি বলে এলাকাবাসী জানায়।
এ ব্যাপারে রাজিবপুর উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা আঃ সালাম জানান, অবৈধ ড্রেজার মেশিনের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি, কিন্তু কার্যকরী কোন ব্যবস্থা নেওয়ার অনুমতি দেন নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের কাছে জানতে চাইলে, তিনি কোন মন্তব্য প্রকাশ করেন নি।
বার্তা প্রেরক :
মোঃ মাইদুল ইসলাম
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি












