(১২ মে) মঙ্গলবার করোনার এই ক্রান্তি লগ্নে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে ২০০টি দুঃস্থ পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। তাছাড়া স্থানীয় ভাবে ৬২টি কর্মহীন পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন।
এছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনাক্রমে ঢোলারহাট ইউনিয়নে ২০০ টি, রাজাগাও ইউনিয়নে ২৫০ টি, রুহিয়া ইউনিয়নে ২৫০টি, রুহিয়া পশ্চিম ২০০ টি, আখানগর ইউনিয়নে ২০০ টি, সালন্দর ইউনিয়নে ৩২০টি সর্বমোট ৭টি ইউনিয়নের মোট ১৬৮২ কর্মহীন পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,উপসহকারী কৃষি অফিসার।
ঠাকুরগাঁও সদর উপজেলার হাট বাজারগুলো সীমিত আকারে চালু হচ্ছে এবং করোনার এই প্রাদুর্ভাবের সময় ডেংগুর প্রাদুর্ভাব হ্রাসের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের উদ্যোগে সকল হাটগুলো পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য পরিকল্পনা গ্রহন করেছেন।
এ লক্ষ্যে সকল হাটের ইজারাদারদের নির্দেশনা দিয়েছেন এবং ব্লিচিং পাউডার ছিটিয়ে জীবানুমুক্ত করার অভিযান আজ তিনি নিজে ফাড়াবাড়ি হাট থেকে শুরু করেন।
সকল হাটে পর্যায়ক্রমে ব্লিচিং পাউডার ছিটানো হবে বলে তিনি জানান।
ঠাকুরগাঁও প্রতিনিধি












