ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজী বিভাগের প্রধান প্রফেসর ডা. আবুল মুকারিম সিএমএইচের করোনা ইউনিটে মারা গেছেন।
মঙ্গলবার (১২ মে) রাত ২টার দিকে তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন। তবে মৃত্যুর বিষয়টি এখনও সিএমএইচ ও ইবনে সিনা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।
ডা. আবুল মুকারিম ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজী বিভাগের প্রধান ছিলেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। সেখানে তার মৃত্যু হয়েছে।












