না.গঞ্জে সোনালী ব্যাংক কর্মকর্তার করোনা পজিটিভ, শাখা লকডাউন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সোনালী ব্যাংকের একটি শাখা লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (১২ মে) সকালে ব্যাংকটির এক কর্মকর্তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হলে দুপুরের দিকে উপজেলা প্রশাসন ব্যাংকটির এই শাখাসহ পুরো ভবনটি লকডাউন ঘোষণা করে।

উপজেলার উদ্ভবগঞ্জ কুশিয়ারা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত সোনালী ব্যাংকের ওই শাখার আরো দুই কর্মকর্তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

সোনালী ব্যাংক সোনারগাঁ শাখার ব্যবস্থাপক মতিউর রহমান জানান, দু’দিন আগে এই শাকার এক সিনিয়র কর্মকর্তার করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। মঙ্গলবার প্রাপ্ত রিপোর্টে তার পজিটিভ শনাক্ত হয়। এদিন আরও দু’জন কর্মকর্তার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে কোনও রকম উপসর্গ নেই। কেবল সংস্পর্শে গিয়েছিল এমন সন্দেহ থেকেই এই দু’জনের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ অবস্থায় ব্যাংকের কার্যক্রম চালু থাকলে গ্রাহকরাও করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণে উপজেলা নির্বাহি কর্মকর্তা সাইদুল ইসলামের নির্দেশে বুধবার (১৩ মে) থেকে আগামী ১৪ দিন পর্যন্ত ব্যাংক লকডাউন ঘোষণা করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহি কর্মকর্তা সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। আরও দুই কর্মকর্তার নমুনা পরীক্ষার জন্য দেয়া হয়েছে। এছাড়া পুরো ব্যাংক ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন