পঞ্চগড়ে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য  সামাজিক দুরত্ব বজায় রাখতে বলা হলেও বিভিন্ন ত্রান কর্মসূচীগুলো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। অনেকেই সামাজিক দুরত্ব না মেনেই ত্রাণ গ্রহণ করেন। তাই এবার এক অভিনব পদ্ধতিতে ত্রাণ বিতরণ করলো ঢাকাস্থ ময়দানদিঘীবাসি সংগঠন ‘হামেরা ময়দানদিঘীবাসি’। প্রতিটি ত্রাণ সামগ্রী তারা বাড়ি বাড়ি গিয়ে প্রদান করেন এবং গ্রামের সাধারণ মানুষদের করোনাভাইরাস প্রতিরোধে সচেতন করেন।

গতকাল (১১ই মে) সোমবার পঞ্চগড়ের ময়দানদিঘী ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন সেখানকার সামাজিক সংগঠন হামেরা ময়দানদিঘীবাসি। মূলত ঢাকায় বসবাসরত ময়দানদিঘীবাসিদের নিয়েই গড়ে তোলা এই সংগঠন ‘হামেরা ময়দানদিঘীবাসি’। উক্ত সংগঠনের মাধ্যমে সেখানকার দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের ১০০টি পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এবং ত্রাণ সামগ্রীগুলো বাড়ি বাড়ি গিয়ে প্রদান করা হয়। নিজস্ব অর্থায়নে ও নিজেরা তালিকা করে এসব ত্রাণ সামগ্রী অসহায় ও দুস্থ মামুষদের কাছে পৌছে দিয়েছেন সংগঠনের তরণ সদস্যরা।

এ প্রসঙ্গে উক্ত সংগঠনের আহবায়ক হরিপদ বর্মন বলেন, দেশের এই সংকটময় পরিস্থিতিতে সরকারি ত্রানের পাশাপাশি আরো বিভিন্ন সামাজিক সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আশা উচিত। তাহলেই সমাজের অসহায় ও দুস্থদের কষ্ট কিছুটা হলেও কমবে। এছাড়াও তিনি এই রকম পরিস্থিতিতে মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করার সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 বার্তা প্রেরক :

বিনায়েক রহমান

পঞ্চগড় প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন