তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উলিপুর উপজেলার ধামশ্রেনি ইউনিয়নের যাদুপোদ্দা গ্রামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এসময় সময় তাকে বাঁচাতে এলে স্ত্রী ও দুই ছেলেকেও এলোপাথাড়ি মারপিট করে আহত করে। নিহতের স্ত্রী উলিপুর থানায় মামলা দায়ের করেছেন বলে জানা যায়।
এলাকাবাসীর তথ্য বরাতে জানা যায়, গত শনিবার (৯ মে) ওই গ্রামের আনছার আলীর পুত্র মুকুল মিয়া সাথে একই এলাকার সাহাব উদ্দিনের পুত্র (২৮) মিশন মিয়ার ক্রিকেট খেলার বল শরীরে লাগলে তাদের মাঝে কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে মুকুল মিয়া উলিপুর বাজার থেকে ফেরার পথে সাহাব উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে উৎপেতে থাকা হামলা কারীরা তার উপর হামলা করে। খবর পেয়ে স্ত্রী, সন্তানরা এগিয়ে আসলে তাদেরকে এলোপাথাড়ি মারপিট করে আহত করে।
পরে এলাকাবাসী আহতদের মুমূর্ষু অবস্থায় উলিপুর স্বাথ্য কমপ্লেক্স এ ভর্তি করে। ঐ দিন রাত দুইটার মুকুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উলিপুর থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ কুড়িগ্রাম মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে। আমরা এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছি, বাকিদের গ্রেফতার চেষ্টা চলছে।
বার্তা প্রেরক :
মোঃ সাহেব আলী
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি












