ন্যাশানাল ব্যাংকের ৮০ লাখ টাকা ‘উধাও’

রাজধানীর ইসলামপুর থেকে মতিঝিলে টাকা নেওয়ার সময় ন্যাশানাল ব্যাংক লিমিটেডের গাড়ি থেকে ৮০ লাখ টাকা ‘খোয়া’ গেছে। রোববার দুপুরের পর এ ঘটনা ঘটে।

এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের ডিসি মুনতাসিরুল ইসলাম জানান, পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে সংগ্রহ করা ন্যাশনাল ব্যাংকের কয়েক কোটি টাকার বেশ কয়েকটি ব্যাগ মতিঝিল নেওয়া হচ্ছিল। সর্বশেষ ইসলামপুর থেকে ব্যাগগুলো নিয়ে রওনা করা হয়। বাবুবাজারে আসার পর গাড়ির লোকজন দেখেন, একটা ব্যাগ নেই। ওই ব্যাগে ৮০ লাখ টাকা ছিল।

তিনি আরও জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ব্যাংকটির সিকিউরিটিসহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন