পঞ্চগড়ে ব্যাটালিয়ন (১৮ বিজিবি) কর্তৃক ত্রান সামগ্রী বিতরণ

বর্তমান সময়ে দেশব্যাপী করোনা ভাইরাস (কভিড-১৯) এর প্রার্দুভাবে চরমভাবে ক্ষতিগ্রস্থ পঞ্চগড় জেলাশহরসহ সীমান্তবর্তী খেটে খাওয়া মানুষ বিশেষ করে সীমান্তবর্তী পঞ্চগড় জেলার দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র জনসাধারণকে সার্বিক
সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে অদ্য ১১ মে ২০২০ তারিখ ১৩১৫ হতে ১৪১০ ঘটিকা পর্যন্ত পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সৌজন্যে পঞ্চগড় জেলা শহর এবং পঞ্চগড় জেলার সীমান্তবর্তী
জনসাধারণের মাঝে প্রথম পর্বের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সৌজন্যে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) কর্তৃক ত্রান সামগ্রী বিতরণের অংশ হিসেবে আগামী ১৯ মে ২০২০ তারিখ পর্যন্ত পঞ্চগড় জেলা শহরসহ জেলার সীমান্তবর্তী দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র ১০০০ (এক হাজার) পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। ত্রাণ সামগ্রী হিসেবে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আটা ও ০১ প্যাকেট লবনসহ সর্বমোট ১০০০ (এক হাজার) পরিবারের মাঝে ৪০০০ (চার হাজার) কেজি চাল, ২০০০ (দুই হাজার) কেজি ডাল, ২০০০ (দুই হাজার) কেজি আটা ও ১০০০ প্যাকেট লবন বিতরণ করা হবে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার আনিসুর রহমান, পিএসসি, জি+ উপস্থিত থেকে পঞ্চগড় জেলার ময়নাগুড়ি ও পূর্ব শিকারপুর এলাকার দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।

প্রথম দিনের ত্রান বিতরণ কার্যক্রম শেষে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার আনিসুর রহমান, পিএসসি, জি+ বলেন, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) কর্তৃক সীমান্ত রক্ষা ও বিজিবি’র অন্যান্য সকল দায়িত্ব পালনের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি তথা পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) সর্বদা কার্যকরী
ভূমিকা রাখার চেষ্ঠা করছে। দেশব্যপী চলমান বর্তমান করোনা পরিস্থিতি ছাড়াও যে কোন দূর্যোগপূর্ণ পরিস্থিতি ও মহামারীতে বিজিবি সর্বদা প্রথম সারিতে অবস্থান করে সীমান্তবর্তী তথা দেশের সকল স্তরের বিশেষকরে সীমান্তবর্তীজেলাসমূহের দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে মর্মে অধিনায়ক দৃঢ় আশাবাদ ব্যক্ত করে প্রথম দিনের মতো ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

অধিনায়ক পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) আরো বলেন, আসন্ন ঈদুল ফিতর এর পূর্বেই পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সৌজন্যে পঞ্চগড় জেলা শহরসহ জেলার সীমান্তবর্তী দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র জনসাধারণের মাঝে পূনরায় অর্থাৎ ২য় পর্বে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

বার্তা প্রেরক :

শফিকুল ‍আলম 

পঞ্চগড় প্রতিনিধি

 

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন