নারায়ণগঞ্জের খানপুর ৩শ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালে নতুন ২৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
সোমবার (১১ মে) হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয় বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান ।
তিনি বলেন, রোববার (১০ মে) এ হাসপাতালের ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছিল ৯৪টি। এরমধ্যে ২৬ জনের পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। এখানে চিকিৎসাধীন রয়েছেন ৭৪ জন আক্রান্ত রোগী। এদের মধ্যে নতুন করে কেউ সুস্থ হননি।
আমাদের ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসাধীন আক্রান্ত রোগীদের সেবায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।












