বর্তমান করোনা পরিস্থিতি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশক্রমে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছিয়ে দেওয়া কার্যক্রমের উদ্বোধন করেছেন ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন।
(১০ই মে) দুপুরে পৌর এলাকার লালমাটি গ্রামে ৫ জন কৃষি শ্রমিককে সাথে নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এ সময় কৃষকের ধান কেটে ঘরে পৌঁছিয়ে দেওয়ার লক্ষে ৫জন কৃষি শ্রমিকের ২ দিনের পারিশ্রমিক নিজ তহবিল থেকে পরিশোধ করেন মেয়র আব্দুস সাত্তার মিলন।
পৌর মেয়র মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতিতে বেশ কিছুদিন আগে থেকে কৃষকের ধান যথাযথ ভাবে কেটে ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে সারা দেশের বিভিন্ন পর্যায়ের জন প্রতিনিধিদেরকে আহ্বান করে আসছেন।
এরই ধারাবাহিকতায় গতকাল (৯ই মে) দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক তার নির্বাচনী আসনের সকল জনপ্রতিনিধিদেরকে কৃষকের ধান কেটে ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে নির্দেশনা দেন। আর তাই আমি আমার পৌর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করলাম এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, এমপি’র অ্যাম্বাসেডরও জয়যাত্রা টিভির বিশেষ প্রতিনিধি ইফতেখার আহম্মেদ বাবু ও ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ।
উল্লেখ্য, গতকাল (৯ই মে) গভীর রাতে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী তার ব্যাক্তিগত ফেসবুক আইডিতে লাইভে এসে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদেরকে গরিব ও অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছিয়ে দিতে নির্দেশ দেন। এ সময় প্রতিনিধিদের উদ্দেশ্য সাংসদ বলেন, আপনে আমি অনেকেই মাঠে গিয়ে দীর্ঘসময় ধান কাটতে পারব না। কারণ আমরা এই কাজে পারদর্শী ও অভ্যাস্থ নই। তাই আপনারা গরিব ও অসহায় কৃষককে ২-৪ জন কৃষি শ্রমিকের কাজের মূল্যে পরিশোধ করতে পারেন। যাতে করে কৃষকেরা শ্রমিক লাগিয়ে সুন্দর ভাবে ধান কেটে নিতে পারে। সেই সাথে ধান কাটার নামে মাঠে থাকা ধানের ক্ষতি করে ফটোসেশন না করতে অনুরোধ করেন সাংসদ শিবলী সাদিক।
বার্তা প্রেরক :
আবু সুফিয়ান
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি











