কালিহাতীতে আরও ১ জনের করোনা সনাক্ত, সর্বমোট আক্রান্ত ৩ জন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়া হিসেবে কর্মরত রোকেয়া বেগম (৩২) এর শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
এ নিয়ে টাংগাইলের কালিহাতী উপজেলায় সর্বমোট ৩ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায় যে, রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়া হিসেবে কর্মরত আছেন। তিনি হাসপাতালের আবাসিক কোয়াটারে বসবাস করেন।
বর্তমানে রোকেয়া বেগমকে তার কোয়াটারেই হোম কোয়ারান্টাইনে রেখে, চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর।
বার্তা প্রেরক
মোঃ ইসমাইল
টাঙ্গাইল জেলা, প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন