ঠাকুরগাঁওয়ে লকডাউনকৃত বাসায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক খাবার প্রেরণ

৭ মে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আরাজী সিংপাড়ায় এক যুবক করোনায় আক্রান্ত হলে সেদিন রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন আক্রান্ত যুবকের ও তার আশেপাশের ২২ টি বাড়ি লকডাউন করেন।

লকডাউনকৃত বাড়ি সমূহের খাবারের সমস্যা সমাধানের নিমিত্তে ৯ মে শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আরাজী শিং পাড়ার করোনা আক্রান্ত ব্যাক্তির পরিবারের জন্য শুকনো খাবার (তেল, লবন, চাল, ডাল, চিড়া, চিনি, নুডুলস); সবজি (কুমড়ো,লাউ, পুইশাক); ফল (মাল্টা, লেবু) ও ভিটামিন সি সমৃদ্ধ ট্যাংকের প্যাকেট প্রেরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

তিনি আরাজী শিং পাড়ার লক ডাউনকৃত ২২টি পরিবারের প্রতেয়কের  ঘরে ঘরে শুকনো খাবার (তেল, চাল, ডাল, লবন, চিড়া, নুডুলস, চিনি) পৌছে দেন।

এছাড়াও শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ছোট বালিয়া মসজিদের মাঝে দুঃস্থ ৩১টি পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

   বার্তা প্রেরক :
  মোঃ জাহাঙ্গীর আলম

ঠাকুরগাঁও প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন