কুড়িগ্রামে ২৪তম বিসিএস ফোরামের ত্রান বিতরণ

কুড়িগ্রামে করোনা ভাইরাস দুর্যোগে খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে ২৪তম বিসিএস ক্যাডার ফোরাম গরীব ও দুস্থ মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহায়তা করেন।

এসময় কুড়িগ্রাম সদর,নাগেশ্বরী, কচাকাটা থানার প্রায় ৫০০টি দুস্থ রবিদাস,হরিজন,নরসুন্দরসহ দলিত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরন করেন।
কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪তম বিসিএস ফোরামের সদস্য ও কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, পুলিশ সুপার পদমর্যাদাপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম টেলিভিশ রিপোর্টার্স ফোরামের আহ্বায়ক হুমায়ূন কবির সূর্য ও সাংবাদিকবৃন্দ।
বুধবার (৬মে) দুপুর ১২টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে কুড়িগ্রাম পুলিশ বিভাগের সহায়তায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় পরিবার গুলোকে চাল,ডাল,তেল,আটা,সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়।
বার্তা প্রেরক :
মোঃ সাহেব আলী
উলিপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন